শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন শেরপুরের আব্দুল কাদির। “আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। “ শোক সংবাদ ==================== নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (NYPD) এশিয়ান আমেরিকান প্যাসিফিআইল্যান্ডার (AAPI) হেরিটেজ মাস উদযাপন। ব্যস্ত সময় পার করছে বদলগাছীর কামারপল্লীরা টুংটাং শব্দে মুখর বদলগাছীর ভান্ডারপুর কামার পাড়া, বাড়ছে ঈদবাজারের চাপ। দোয়ারাবাজারের বউ-শ্বশুর ইউরোপ পাঠানোর নামে বউ-শ্বশুর চক্রের প্রতারণা: আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে! তাহিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু,২ জন আহত বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন নিখোঁজ বিজ্ঞপ্তি শেরপুরে স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

শোক সংবাদ ====================

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের যতরকূলস্থ ঐতিহ্যবাহী মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী মাস্টার বাড়ির গৃহিণী, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম এস এম মহসিন চৌধুরী (ইয়াছিন মাস্টার)-এর সহধর্মিণী এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু)-এর শ্রদ্ধেয় মমতাময়ী আম্মাজান শুক্রবার (২২ মে ২০২৬) দুপুর ২টা ২৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর বড় ছেলে এস এম সাহাদত কবির চৌধুরী (টিপু) একটি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। মেজ ছেলে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সাংবাদিক। ছোট ছেলে এস এম ইরফানুল কবির চৌধুরী (হিরো) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং একমাত্র কন্যা এস এম কাউছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমা ছিলেন অত্যন্ত স্নেহশীলা, ধর্মপরায়ণা, দয়ালু ও রত্নগর্ভা মা। সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলা, নৈতিক মূল্যবোধে প্রতিষ্ঠিত করা এবং মানবিক আদর্শে লালন-পালনে তাঁর অসামান্য অবদান পরিবার ও সমাজে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর ইন্তেকালের সংবাদে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর