শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার ঝিনাইগাতীর কৃতি সন্তান রুকুনুজ্জামান বিপিএটিসির উপপরিচালক নিযুক্ত মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আফজাল বিন আকরাম ৯ নং কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক

কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

সেলিম চৌধুরী 

জেলা প্রতিনিধি,রংপুরঃ

 

 

রংপুরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামি আটক

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানার নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ২টার দিকে কোতয়ালী থানাধীন মেডিকেল পূর্ব গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময় সিআর দায়রা-১৮২৯/২৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মহিদুল ইসলাম (৪০) ও মনির মিয়া (৩৪)-কে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহিদুল ইসলাম ও মনির মিয়া উভয়েই আবুল কালামের ছেলে। তাদের বাড়ি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন মেডিকেল পূর্ব গেট এলাকায়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর