রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দৈনিক সোনালী সময় / ১৪৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ১৩ জুন, ২০২৬

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রশাসন ও বালিজুরী রেঞ্জের যৌথ উদ্যোগে বালিজুরী রেঞ্জের খ্রিস্টান পাড়া এলাকায় পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (স্থানীয় সময়) সকালে উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, বালিজুরী সদর বিট কর্মকর্তা মো. মাজহারুল হকসহ রেঞ্জে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইআরটি সদস্য এবং স্থানীয় জনগণ।

অনুষ্ঠানে পূর্বে অবৈধভাবে জবরদখলকৃত জমিতে বহেড়া, আমলকি, হরিতকি, চালতা, আতাফল, জলপাই, গাদিলা, জামসহ প্রায় ৪০ প্রজাতির ৩ হাজার দেশীয় বৃক্ষচারা রোপণ করা হয়।

 

এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের এই যৌথ উদ্যোগকে স্থানীয় মহলে সাধুবাদ জানানো হয়েছে।

 

বৃক্ষরোপণে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, এ ধরনের কর্মসূচি তাদের এলাকার সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে বড় ধরনের সহায়ক হবে।

 

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সবুজ ও সুন্দর শ্রীবরদী গড়ে তুলতে চাই।”

এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ