বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা। লড়াই থামেনি, স্বপ্নও হারায়নি—লিখিতে রেকর্ড নাম্বার পেয়েও বারবার ভাইভায় বাদ, অবশেষে ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে আশানুজ্জামানের জয় চোখের আলো ফিরিয়ে দিতে মানবতার হাত: অসহায় তোফাজ্জলের পাশে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’ স্বপ্নভঙ্গ থেকে প্রশাসন ক্যাডার—৭ বিসিএসের লড়াই শেষে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে আশফাত হোসেন যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল “একটি গাছই ভবিষ্যতের বীমা, একটি বড় বিনিয়োগ”—ঝিনাইগাতীতে বৃক্ষরোপণে (ইউএনও) আল-আমীনের আহ্বান তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেপ্তার প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য

চোখের আলো ফিরিয়ে দিতে মানবতার হাত: অসহায় তোফাজ্জলের পাশে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চোখের আলো ফিরিয়ে দিতে মানবতার হাত: অসহায় তোফাজ্জলের পাশে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চাপাঝুড়া গ্রামের অসহায় দিনমজুর তোফাজ্জল (৫৪)-এর চোখের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’। সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩টায় তোফাজ্জলের স্ত্রীর হাতে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রায় তিন মাস আগে টিনের মরিচায় তোফাজ্জলের একটি চোখ গুরুতরভাবে আহত হয়। অর্থাভাবে সময়মতো বিশেষায়িত চিকিৎসা করাতে না পারায় বর্তমানে তাঁর একটি চোখ সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তোফাজ্জলের পরিবারে স্ত্রী, সাত মেয়ে ও এক ছেলে—মোট ১০ জন সদস্য। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল একটি অটোরিকশা। চরম আর্থিক সংকটে সেটি বিক্রি করতে বাধ্য হন। পরে দিনমজুর হিসেবে কাজ করে কোনোভাবে সংসার চালালেও অসুস্থতার কারণে বর্তমানে সেই আয়ের পথও প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

চিকিৎসা সহায়তার অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)-এর প্রতিষ্ঠাতা ও সমাজসেবক হারুন উর রশিদ, সংগঠনের সক্রিয় সদস্য মাহাবুল ইসলাম এবং এম এইচ রাব্বী

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তোফাজ্জলের উন্নত চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন রয়েছে। তাই সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক ব্যক্তিদের এগিয়ে এসে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের ভাষ্য, সবার সামান্য সহযোগিতাই একজন অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে তোফাজ্জল প্রতিনিধি
কে বলেন, “সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহায়তা পাই, তাহলে আমার চিকিৎসা করিয়ে আবার পরিবারের পাশে দাঁড়াতে পারব। সেই সঙ্গে পরিবার নিয়ে কিছুটা স্বাভাবিক ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর