বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ঝিনাইগাতীর দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা ও পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে ইউএনও আল-আমীনের উদ্যোগ তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রাইভেট চাকরি থেকে প্রশাসন ক্যাডারে স্বপ্নপূরণ—৪৪তম বিসিএসের ক্যাডার ছেড়ে ৪৫তম বিসিএসে প্রশাসনে অমিত খানের সাফল্য রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা।

ঝিনাইগাতীর দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা ও পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে ইউএনও আল-আমীনের উদ্যোগ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঝিনাইগাতীর দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা ও পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে ইউএনও আল-আমীনের উদ্যোগ

 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীর্ঘদিনের ড্রেনেজ সংকট নিরসন এবং একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে কার্যকর উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন।

জনদুর্ভোগ লাঘব এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে একটি দরখাস্ত প্রেরণ করেছেন। দরখাস্তে উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে জনসাধারণের দুর্ভোগ এবং একটি মানসম্মত পাবলিক টয়লেটের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

স্থানীয়দের মতে, সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী বাজার ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। পাশাপাশি উপজেলা সদরে একটি আধুনিক পাবলিক টয়লেট না থাকায় নারী, শিশু, প্রবীণসহ দূর-দূরান্ত থেকে আসা মানুষও নানা সমস্যার সম্মুখীন হন।

এ বিষয়ে ইউএনও আল-আমীন বলেন, জনস্বার্থে দীর্ঘদিনের এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি। তাই বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয় বাসিন্দারা ইউএনওর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ড্রেনেজ সমস্যার সমাধান এবং পাবলিক টয়লেট নির্মাণের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর