শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভা: চট্টগ্রামের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক.. তাহিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের কারাদণ্ড. টেকনাফে মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক টেকনাফ উপকূলের গভীর সমুদ্রে বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান হাইপার সুপার মার্কেটের শুভ উদ্বোধন ; কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ:ফজলুল হক মিলন

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও সেবাগ্রহীতাদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে হাসপাতালের ওয়ার্ড, বহির্বিভাগ, করিডোর, আঙিনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় হাসপাতালজুড়ে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাই আন্তরিকভাবে অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম বলেন, রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। তাই হাসপাতালকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, “সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আদর্শ, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব হাসপাতাল গড়ে তুলতে বদ্ধপরিকর। রোগী ও তাদের স্বজনদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে সেবাগ্রহীতারা আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর