শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
সিংগাবরুনা ইউনিয়নে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার অঙ্গীকার চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানার তাড়াশে নতুন এসিল্যান্ড সাইফুল ইসলাম সাইফকে ঘিরে তাড়াশবাসীর নতুন প্রত্যাশা পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টুর উন্নয়ন পরিকল্পনা হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সজীব আকন্দ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে নালিতাবাড়ীকে হারিয়ে সেমিফাইনালে ঝিনাইগাতী তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু। লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি: উপজেলা পরিষদে ১০টি তালগাছ ও কুড়িকাহনিয়া ইউনিয়নে ৩০টি ফলজ গাছ রোপণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি: উপজেলা পরিষদে ১০টি তালগাছ ও কুড়িকাহনিয়া ইউনিয়নে ৩০টি ফলজ গাছ রোপণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শেরপুরের শ্রীবরদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে ১০টি তালগাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মনীষা আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান।
এরপর ইউএনও মনীষা আহমেদ কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৩০টি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ খান নুন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।
বৃক্ষরোপণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সবুজায়ন কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর