শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন। গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ শনিবার সিংগাবরুনা ইউনিয়নে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার অঙ্গীকার চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানার তাড়াশে নতুন এসিল্যান্ড সাইফুল ইসলাম সাইফকে ঘিরে তাড়াশবাসীর নতুন প্রত্যাশা পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টুর উন্নয়ন পরিকল্পনা হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার শ্রীবরদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সজীব আকন্দ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে নালিতাবাড়ীকে হারিয়ে সেমিফাইনালে ঝিনাইগাতী তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু।

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ শনিবার

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে গ্রাহক হয়রানি বন্ধ, প্রিপেইড মিটার বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় গোদাগাড়ীর ভাইংপাড়া গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রচারপত্রে জানানো হয়েছে, কর্মসূচিতে গ্রাহক শোষণ ও হয়রানির অভিযোগ তুলে প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধের দাবি জানানো হবে।
এ ছাড়া বিদ্যুৎ সংকটের জনভোগান্তির সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও রয়েছে।
কর্মসূচিতে নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির নেতাকর্মী ও সাধারণ গ্রাহকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে আহ্বায়ক হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন বিশ্বাস। তিনি নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী, রাজশাহীর সভাপতি এবং বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিতি।
আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের কর্মসূচিতে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে।
দাবিগুলো হলো—
১. গ্রাহক শোষণ ও হয়রানির অভিযোগ বন্ধ এবং প্রিপেইড মিটার বাতিল।
২. সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৩. বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ করা।
৪. বিদ্যুৎ সংকটের জনভোগান্তির সমাধান করা।
৫. বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা।
৬. বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার করা।

আহ্বানেঃ-
অ্যাড. মো: সালাহ উদ্দিন বিশ্বাস
সভাপতি, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী, রাজশাহী ও যুগ্ম আহবায়ক, বিদ্যুৎ প্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর