সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারির এক বছরের কারাদণ্ড! গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

দৈনিক সোনালী সময় / ৯৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ তথ্য জানিয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের একটি চালান পৌঁছে দেওয়ার খবর পেয়ে সকাল ১০টার দিকে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে তিনজনকে নিয়ে একটি ইজিবাইক লেদা বাজার অতিক্রম করার সময় সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।

মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তার ভেতর ধাতব বস্তুর উপস্থিতি শনাক্তের পর ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, তিনটি টেজার ও ছয়টি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

এ ছাড়া ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। বিজিবির তথ্য অনুযায়ী, উসমান বেলাল ও আনসার আলী ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের এবং মো. মুসলিম ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ