মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়। হয়রানিমুক্ত সেবায় আস্থার প্রতীক বিআরটিএ নীলফামারী সার্কেল বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক, পুলিশের সফল অভিযান। ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত। সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷  -পুলিশ সুপার  রংপুরের বিশিষ্ট সমাজসেবক ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি শাহজাহান বাবু’র দাফন সম্পন্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াডাঙ্গীতে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আব্দুস সবুর(ষ্টার্ফ রিপোর্টার): / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুস সবুর(ষ্টার্ফ রিপোর্টার):

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র উদ্যোগে আজ সোমবার (১ ডিসেম্বর) বালিয়াডাঙ্গী টি হোসেন মার্কেটের সামনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি চেয়ারম্যান জননেতা আবু হায়াত নুরুন্নবী।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ফাইম উদ্দীন আহাম্মদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইউসুফ আলী, ডাক্তার আোফাজ্জল হোসেন তোফায়েল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম ও এ্যাডভোকেট আবেদুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক ও পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা বিএনপির অন্যতম নেতা অয়ন চৌধুরী, বিএনপির নেতা কাবুল চৌধুরী, উপজেলা যুব দলের আহব্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এসএম মশিউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক পান্না।

আলোচনা শেষে দোয়া পাঠ করেন- উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।

এসময়সহ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ ব্যবসায়ীগণ। এর আগে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম করা হয়। এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর