মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সড়ক মুক্ত করতে গিয়ে বিপাকে  সেনাবাহিনী ​তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মেসবাহ উদ্দিন আহমেদ। বাঁশখালীতে পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালন করেছে জাতির দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ। “প্রেমটা” ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাঁশখালীর গাট্টি ফকির শাহ্সূফী নেজামত আলী শাহ (রহ.)-এর ৩৩তম ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সউফো মাছে ভাতে বাঙালি মাছের রেসিপি কনটেস্ট ২০২৫ প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

বনানী বাংলা গ্রুপ নিবেদিত ও সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত সউফো মাছে ভাতে বাঙালি মাছের রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইনে যেসকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) মাছের রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লেখা জমা দিয়েছেন, তাদের মাছের রেসিপি লেখা জমা ও প্রতিযোগিতার উপর ভিত্তি করে অদ্য ০২ ডিসেম্বর ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার রাত ০৮:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যাঁরা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিম্নরুপ:

১ম স্থান : তাসনিয়া মারুফ সুমি
২য় স্থান : সাথী সিকদার
৩য় স্থান : ফেরদৌস আরা সুলতানা

সউফো মাছে ভাতে বাঙালি মাছের রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন মাছের রেসিপি প্রতিযোগিতায় ৭২ (বাহাত্তর) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের মাছের রেসিপি লেখা জমা হয়েছে। সকল লেখিকাদের মাছের রেসিপি লেখা অসাধারণ হয়েছে। তার মাঝে ৭২ (বাহাত্তর) জনের রেসিপি যাচাই-বাছাই করে সেরা ১০ (দশ) জনের রেসিপি নির্বাচন করা হয়। ১০ (দশ) জনের রেসিপি অনলাইনে সম্মিলিত উদ্যোক্তা ফোরামের গ্রুপে পোস্টের মাধ্যমে সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ারের উপর ভিত্তি করে মান নির্ণয় করে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী নির্বাচন করা হয়।

এই প্রসঙ্গে সউফো জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা সকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের মাছের রেসিপি লেখা পাঠ করে, চুলচেরা বিচার বিশ্লেষণ এবং যাচাই-বাছাই করে এই ৩ (তিন) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) কে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী হিসেবে চূড়ান্ত নির্বাচন করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী নির্বাচনের জন্য উপযুক্ত রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের মাছের রেসিপি লেখা নিয়ে সউফো মাছে ভাতে বাঙালি মাছের রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন মাছের রেসিপি প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-
এস এম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

স্বাক্ষরিত/-
তানিয়া পারভীন তামান্না
সাধারণ সম্পাদক
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর