মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সড়ক মুক্ত করতে গিয়ে বিপাকে  সেনাবাহিনী ​তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মেসবাহ উদ্দিন আহমেদ। বাঁশখালীতে পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালন করেছে জাতির দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ। “প্রেমটা” ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাঁশখালীর গাট্টি ফকির শাহ্সূফী নেজামত আলী শাহ (রহ.)-এর ৩৩তম ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর মহানগর যুবদলের আয়োজনে ব্দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম/স্টাফ রিপোর্টার: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম/স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় রংপুর মহানগর যুবদলের আয়োজনে ৬টি থানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর (বুধবার) বাদ আসর ও বাদ মাগরিব স্ব-স্ব ইউনিটের উদ্যোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বা’দ মাগরিব শহীদ আবু সাঈদ চত্বর, পার্কের মোড়ে তাজহাট থানা যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, তাজহাট থানা যুবদলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম দুলালসহ থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। বা’দ মাগরিব গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে
কোতয়ালী মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন,কোতোয়ালি মেট্রোপলিটন থানা যুবদলের আহবায়ক ওয়াহিদ মুরাদ, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলামসহ থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। 

বা’দ আসর সিগারেট কোম্পানি মোড়ে হারাগাছ মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাবু, হারাগাছ মেট্রোপলিটন থানা যুবদলের আহবায়ক মোস্তাকিন আহমেদ, সদস্য সচিব কাওসার কুঠিয়াল সহ থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। বাদ মাগরিব সাতমাথা শহিদ মিনার প্রাঙ্গনে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, সিরাজ উদ-দৌলা ডন, মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা যুবদলের আহবায়ক মনসুর আহমেদ,সদস্য সচিব কামরুজ্জামান সুমন সহ থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। বাদ আসর বুড়িরহাট গ্যাস পাম্প সংলগ্ন মাঠে পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক, সালেহ নুর,পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব নাজমুল ইসলামসহ থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।

বাদ আসর নজিরেরহাট কেন্দ্রীয় মসজিদে হাজিরহাট মেট্রোপলিটন থানা যুবদলের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক সদস্য জুবায়ের হাসান রজু, আশরাফুল আলম রিপন, সুমন মিয়া, হাজিরহাট মেট্রোপলিটন থানা যুবদলের আহবায়ক লিয়াকত হোসেন লিমন সহ থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর