বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে পূর্ব ছোটরাউতা কালী মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় কাগমারী সম্মেলনে স্বাধীনতার পক্ষে প্রকাশ্য বীজ বুনেছিলেন মওলানা ভাসানী: জেএসএফ বাংলাদেশ আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ জাতীয় শিক্ষা সপ্তাহে দেশসেরা পঞ্চগড়ের ইলা: ৫ম বারের মতো জিতল স্বর্ণপদক জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশের নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক রুবেল বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক ইনকিলাব মঞ্চের হাদির পরিবারকে কোটি টাকার ফ্লাট দিল সরকার, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনে বিএনপির বিকল্প নেই: ছাত্রনেতা মোরশেদ হাসান

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি বৈষম্যহীন, সম্প্রীতিমূলক রাষ্ট্রগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা মোরশেদ হাসান। তিনি বলেন, “দেশে গণতন্ত্র আজ চরমভাবে বিপর্যস্ত। মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র ভরসা।” মোরশেদ হাসান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথে একটি নতুন যাত্রা শুরু হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারেক রহমান দেশে ফিরলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে নতুন গতি আসবে, ইনশাআল্লাহ।” ছাত্রনেতা মোরশেদ হাসান বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্ব প্রয়োজন। বিএনপি সেই নেতৃত্ব দিতে সক্ষম, যা অতীতে প্রমাণিত হয়েছে।” শেষে তিনি ছাত্রসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বৈষম্যহীন, সম্প্রীতিমূলক রাষ্ট্রগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা মোরশেদ হাসান।
তিনি বলেন, “দেশে গণতন্ত্র আজ চরমভাবে বিপর্যস্ত। মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র ভরসা।”

মোরশেদ হাসান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথে একটি নতুন যাত্রা শুরু হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারেক রহমান দেশে ফিরলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে নতুন গতি আসবে, ইনশাআল্লাহ।”
ছাত্রনেতা মোরশেদ হাসান বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্ব প্রয়োজন। বিএনপি সেই নেতৃত্ব দিতে সক্ষম, যা অতীতে প্রমাণিত হয়েছে।”

শেষে তিনি ছাত্রসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর