সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!! ধর্মীয় ভাবগাম্ভীর্যে মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ : বাঁশখালীর বাঁশখালাতে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন প্রত্যন্ত জনপদ থেকে মানবিক আন্দোলন: রক্তদানে জীবন বাঁচাচ্ছে নীলফামারীর ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’ ঝিনাইগাতীতে তীব্র শীতে হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে  কম্বল বিতরণ করেন ইউএনও ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

হাটহাজারী সমিতি ইউএই’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

আজ(২৬ শে ডিসেম্বর) রোজ শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাগৃতির সহযোগিতায় হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে জাগৃতির সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে এবং হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক, খোরশেদ মোবারকের উপস্থাপনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চবি’র প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী (মানিক)।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চবি’র চীফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব, হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন।

উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ফোরকান চৌধুরী মাসুদ, উপদেষ্টা নুরুল আলম মিঠু।

উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও শেষ মোনাজাত করেন, হাটহাজারী সমিতির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক,কাজী জানে আলম হিরু।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের
সহ-সভাপতি মোঃ নাইম উদ্দিন ও মোঃ মঈন, দূর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন, হাটহাজারী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোঃ ইব্রাহীম মামুন।

অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়ন এবং পৌরসভার শীতার্তদের জন্য প্রতিনিধিদের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। জানা গেছে, ২০১৮ সাল থেকে হাটহাজারী বাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী হাটহাজারী প্রবাসীদের ঐক্যবদ্ধ সংগঠন ‘হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের যুগ্ম-সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর