মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সড়ক মুক্ত করতে গিয়ে বিপাকে  সেনাবাহিনী ​তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মেসবাহ উদ্দিন আহমেদ। বাঁশখালীতে পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালন করেছে জাতির দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ। “প্রেমটা” ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাঁশখালীর গাট্টি ফকির শাহ্সূফী নেজামত আলী শাহ (রহ.)-এর ৩৩তম ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন বছরের বই বিতরণ উৎসব উদ্বোধন

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাঁশখালী উপজেলায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বই বিতরণ উৎসব ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা পর্যায়ে আয়োজিত এই বই বিতরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুল হামিদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও দপ্তরি কাম প্রহরীগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন শিক্ষকদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন। পরে সংশ্লিষ্ট শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের জন্য পাঠ্যবই গ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সময়মতো পাঠ্যবই বিতরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ে। সরকার প্রাথমিক শিক্ষাকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুল হামিদ বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বই বিতরণ কার্যক্রম একটি বড় মাইলফলক। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বই বিতরণ কার্যক্রমের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সময়মতো পাঠ্যবই পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর