বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

মনোনয়নপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।
দলীয় সূত্রে জানা যায়, শুরুতে এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পান কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। পরে গত ২৮ ডিসেম্বর রাতে বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্রে বিকল্প প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে দলীয় যাচাই-বাছাই শেষে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন,
“দলের প্রতি সাধারণ মানুষের যে আস্থা ও প্রত্যাশা রয়েছে, তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর