বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা; শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৩ অনুষ্ঠিত!  রাজশাহীতে স্ত্রীসহ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

বাঁশখালী পৌরসভায় ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল গণমিছিল ও পথসভা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম/চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এবং জনপ্রিয় নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা’র সমর্থনে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি বাঁশখালী পৌর এলাকার রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়। মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পথসভায় সভাপতিত্ব করেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বাঁশখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছরেয়ার আসকরী, খোরশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা হামেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, মোহাম্মদ আলী, পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান, যুবদলের সদস্য সচিব শহিদুল কায়সার বাদশা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ধানের শীষ এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর