বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা; শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৩ অনুষ্ঠিত!  রাজশাহীতে স্ত্রীসহ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী-৬ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোঘণায় ৪ প্রার্থী

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ ও গণভোট – ২০২৬ উপলক্ষে ৫৭ রাজশাহী-৬ আসনে প্রতিদ্বন্দী প্রার্থীগণের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোঘণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় বাঘা–চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তার। স্বাগত বক্তব্য দেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণবিধি বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্লান্তি চক্রবর্তী।

অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এ আসনের ৪ জন প্রার্থী। তাঁরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ এবং জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।

ইশতেহার পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ) বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেদ, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী ও বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক।

এছাড়াও নির্বাচনী আচরণ বিধিমালার বিষয়ে সকলকে অবহিত করেন বাঘা উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী । ইশতেহার পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন চারঘাট উপজেলার একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে ৪ জন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ করেন। এতে বক্তাগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর