বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

জনগণের প্রত্যাশিত প্রার্থী আব্দুল মান্নান সাহেবের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ কাওছার আহমদ। পরে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হক।

এ সময় আরও বক্তব্য দেন শহর জামায়াতের সভাপতি হাফেজ তাজুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, রাজনগর জামায়াতের সেক্রেটারি মিছবাহুল হাসান, সদর জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, কমলগঞ্জ জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাবু সজল ঘোষ, অ্যাডভোকেট আব্দুর রব, শিবিরের শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ, প্রবাসী আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ মহি উদ্দিন আহমদ শাহীন, ব্যবসায়ী জহিরুল ইসলাম মায়া, দেওয়ান মুয়াজ্জামান, যুবনেতা আব্দুল্লাহ আহমদ মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনতার প্রার্থী আব্দুল মান্নান একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসন পরিচালক মোঃ ইয়ামীর আলী। তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে এই আন্দোলন আরও বেগবান হবে এবং ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর