রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
লাইলাতুল মেহরাজ এর মাধ্যমে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নামাজ ফরজ করে দেন গাজীপুরস্থ শ্রীবরদী -ঝিনাইগাতী ব্যাবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত! গণভোটে সরকারের ভূমিকা “লন্ডনে বিশিষ্ট সমাজসেবক ও কবি শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ কাগতিয়া দরবার শরীফে পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) মাহফিলে লাখো মুসল্লির ঢল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন একদিকে গণতান্ত্রিক ভোট, অন্যদিকে অস্থিরতা—সহিংসতার ছায়ায় নির্বাচন গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত বেকার ছেলে রুম্মান এর ফ্রিল্যান্সিং হয়া এক আশ্চর্য ঘটনার গল্প জামালপুর- ৪ আসনে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন মাহবুব জামান জুয়েল

বালিয়াডাঙ্গীতে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামুলে বীজ ও সার বিতরণ কর্মসূচী উদ্বোধন

মোঃ আব্দুস সবুর(ষ্টাফ রিপোর্টার): / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুস সবুর(ষ্টাফ রিপোর্টার)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২৫- ২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচির আওতায় রবি মৌসুমে গম,সরিষা, চিনাবাদাম, এবং শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৫ নভেম্বর দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্ত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ গুলজার রহমান, লতিফুল হাসান সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

কৃষি অফিসের তথ্যমতে বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নে ৯ হাজার ৭শ জন কৃষককে গম বীজ, ১ হাজার ৪শ ৩০ জন কৃষককে সরিষা বীজ, চীনা বাদাম ১০ জন, শীতকালীন পেয়াজ ৩০ জনসহ মোট ১১ হাজার ১শ ৭০ জন কৃষককে বীজ প্রদান করা হবে। বীজের পাশাপাশি প্রতি কৃষককে ১ বিঘা জমির জন্য ২০ কেজি করে গমবীজ অথবা ১ কেজি সরিষা বীজ অথবা ১ কেজি শীতকালীন পেয়াজ অথবা ১০ কেজি চিনাবাদাম বীজ পাবেন। তালিকাভুক্ত ৫ জন কৃষকের একটি গ্রুপ করে প্রতি গ্রুপকে ৫০ কেজি ওজনের ১ বস্তা ডিএপি ও ১ বস্তা এমওপি সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর