রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত লাইলাতুল মেহরাজ এর মাধ্যমে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নামাজ ফরজ করে দেন গাজীপুরস্থ শ্রীবরদী -ঝিনাইগাতী ব্যাবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত! গণভোটে সরকারের ভূমিকা “লন্ডনে বিশিষ্ট সমাজসেবক ও কবি শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ কাগতিয়া দরবার শরীফে পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) মাহফিলে লাখো মুসল্লির ঢল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন একদিকে গণতান্ত্রিক ভোট, অন্যদিকে অস্থিরতা—সহিংসতার ছায়ায় নির্বাচন গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত বেকার ছেলে রুম্মান এর ফ্রিল্যান্সিং হয়া এক আশ্চর্য ঘটনার গল্প

তাহিরপুরে বিশ্ব ডায়বেটিস দিবস-২০২৫ পালিত।

শফিকুল ইসলাম স্বাধীন।বিশেষ প্রতিনিধি / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম স্বাধীন।বিশেষ প্রতিনিধি


“জীবনব্যাপী ডায়বেটিস” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়বেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসাদ আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি সুনামগঞ্জের এলাকা ব্যবস্থাপক শাহ আলম, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার এস. এম. তরিকুল ইসলামসহ ব্র্যাকের অন্যান্য প্রতিনিধি ও এলাকার সচেতন ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় তাহিরপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাটি জামালগড় গ্রামে একটি ডায়বেটিস ও অসংক্রামক রোগ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসাদ আহমদ ক্যাম্পটি পরিদর্শন করেন এবং রোগ নির্ণয় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসাদ আহমদ এ সময় বলেন, প্রাথমিক পর্যায়ে ডায়বেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগ নির্ণয়ের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে ব্র্যাকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন সচেতনতামূলক ক্যাম্প মানুষকে স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর