বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না — বোরহানউদ্দিন উপজেলা আমির

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: মোঃ ছোবাহান হাওলাদার / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: মোঃ ছোবাহান হাওলাদার

“জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না”— এমন মন্তব্য করেছেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় তিনি বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন’— এমন সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা কেউই জামায়াতের কোনো পর্যায়ের সদস্য ছিলেন না। এমনকি ‘জয়েন্ট সেক্রেটারি’ নামে যে পদ উল্লেখ করা হয়েছে, তা জামায়াতে ইসলামীতে কখনোই ছিল না।

তিনি অভিযোগ করে বলেন, টুপি ও দাড়িওয়ালা কয়েকজনকে জামায়াতের কর্মী সাজিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত নাটক মঞ্চায়ন করেছে, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। জামায়াত একটি নিয়মতান্ত্রিক ইসলামী রাজনৈতিক সংগঠন— যেখানে কোরআন-সুন্নাহভিত্তিক সিলেবাস অধ্যয়ন করে ধাপে ধাপে কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিবাদ সভায় উপস্থিত ভোলা–২ আসনের জামায়াতের প্রার্থী মুফতী ফজলুল করীম বলেন,
“মিথ্যা নাটক সাজিয়ে তারা নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করেছে। এতে মানুষের আস্থা বাড়বে না, বরং কমবে।”
তিনি আরও বলেন, যারা ভোটের মাঠে মিথ্যার আশ্রয় নেয়— জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করবে।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সে আদর্শে অটল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর