বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে পূর্ব ছোটরাউতা কালী মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় কাগমারী সম্মেলনে স্বাধীনতার পক্ষে প্রকাশ্য বীজ বুনেছিলেন মওলানা ভাসানী: জেএসএফ বাংলাদেশ আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ জাতীয় শিক্ষা সপ্তাহে দেশসেরা পঞ্চগড়ের ইলা: ৫ম বারের মতো জিতল স্বর্ণপদক জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশের নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক রুবেল বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক ইনকিলাব মঞ্চের হাদির পরিবারকে কোটি টাকার ফ্লাট দিল সরকার, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পবায় মশাল মিছিল

বিভাগীয় ব্যুরো রাজশাহী / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিভাগীয় ব্যুরো রাজশাহী

১৫ নভেম্বর, ২০২৫
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পবা উপজেলার দারুশা বাজারে শনিবার সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ তুলে বলেন, বিএনপি ঘোষিত প্রার্থী শফিকুল হক মিলন এলাকার স্থায়ী বাসিন্দা নন এবং তাঁকে ‘বহিরাগত’ দাবি করে তাঁকে বাতিলের দাবি জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে রাজশাহী-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করার পর থেকেই এলাকায় বিরোধ শুরু হয়। বিক্ষোভকারীরা সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও পবার সাবেক এমপি কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরকে ‘যোগ্য ও গ্রহণযোগ্য’ বলে দাবি জানিয়ে তাঁর নাম চূড়ান্ত করার আহ্বান জানান।

নেতাকর্মীরা আরও বলেন, স্থানীয় নেতাদের মতামত অগ্রাহ্য করে বহিরাগত কাউকে চাপিয়ে দিলে তৃণমূল ভেঙে পড়বে। দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।

মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপি ঘোষিত প্রার্থী মিলন নাকি ৫ আগস্টের পর আওয়ামী লীগের বেশ কিছু নেতার আশ্রয় ও সহযোগিতা নিয়েছেন, যা তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করে। তাঁদের দাবি, এমন বিতর্কিত ব্যক্তিকে নয়, দীর্ঘদিন মাঠে থাকা নাসির হোসেন অস্থিরকেই মনোনয়ন দিতে হবে। অন্য কোনো প্রার্থী মানা হবে না।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, মহানগর মৎস্যজীবী দলের সাবেক সভাপতি প্লাবন আহমেদ, কেশরহাট পৌরসভার সাবেক সভাপতি তুষার আহমেদ, জেলা যুবদলের সদস্য হাবিব ও ইসমাইল হোসেন রেকাত, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈকত, মহানগর তাতী দলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব, জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনজুর রহমান রিন্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর