বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

বাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণসভা: চেয়ারম্যান আসহাব উদ্দিনের নেতৃত্বে বিশাল শোডাউন।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বীর চট্টলার গৌরব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক, চারবারের জনপ্রতিনিধি এবং সাবেক বন ও পরিবেশ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভাকে সফল করতে পুকুরিয়া ইউনিয়ন থেকে বিশাল শোডাউন নিয়ে মাঠে হাজির হন ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব আসহাব উদ্দিন।

চেয়ারম্যান আসহাব উদ্দিনের নেতৃত্বে প্রায় তিন হাজারেরও অধিক নেতা–কর্মী শোডাউনে অংশগ্রহণ করেন।

শোডাউনের প্রথম সারিতেই তাকে নেতৃত্ব দিতে দেখা যায়, যা পুরো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই শক্তিশালী ও শৃঙ্খলাপূর্ণ প্রদর্শনকে অনেকে আগামী দিনগুলোর রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবেও দেখছেন।

১৪ নভেম্বর বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দি আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ মিয়া, লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

স্থানীয় রাজনৈতিক মহলসহ শোডাউনে অংশ নেওয়া নেতা–কর্মীরা মনে করছেন—চেয়ারম্যান আসহাব উদ্দিনের এই শক্তিশালী উপস্থিতি শুধু স্মরণসভায় অংশগ্রহণ নয়, বরং তৃণমূল বিএনপিকে নতুন করে উজ্জীবিতও করেছে। তার নেতৃত্বে এতো বড় সমাবেশ পুকুরিয়া ইউনিয়নে দীর্ঘদিন পর দেখা গেল বলে মন্তব্য করেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর