রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত লাইলাতুল মেহরাজ এর মাধ্যমে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নামাজ ফরজ করে দেন গাজীপুরস্থ শ্রীবরদী -ঝিনাইগাতী ব্যাবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত! গণভোটে সরকারের ভূমিকা “লন্ডনে বিশিষ্ট সমাজসেবক ও কবি শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ কাগতিয়া দরবার শরীফে পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) মাহফিলে লাখো মুসল্লির ঢল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন একদিকে গণতান্ত্রিক ভোট, অন্যদিকে অস্থিরতা—সহিংসতার ছায়ায় নির্বাচন গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত বেকার ছেলে রুম্মান এর ফ্রিল্যান্সিং হয়া এক আশ্চর্য ঘটনার গল্প

ধানের শীষের পক্ষে গণসংযোগ, তাহিরপুরে হরিনাম উৎসবে আনিসুল হক।

বিশেষ প্রতিনিধি / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক তাহিরপুর সদর ইউনিয়নের জামালগড় গ্রামে সনাতন হিন্দু সম্প্রদায়ের আয়োজিত শ্রী শ্রী হরিনাম উৎসব ও কীর্তনে অংশগ্রহণ করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর ) রাতে তিনি উৎসবস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ভক্তবৃন্দ, সুধীজন ও গ্রামবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান এবং এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আনিসুল হক বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেই আমাদের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ভোটে জয়ী হলে আমি এই অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেব। হাওরাঞ্চলকে উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলাই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি পরিবর্তন, দেশবাসীর বিশ্বাস ও ভরসাস্থল । এ অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত- এই বঞ্চনা দূর করতে আপনাদের দোয়া ও সমর্থন চাই।

গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মীরা আনিসুল হকের সঙ্গে ছিলেন। পরে তিনি গ্রামের বিভিন্ন স্থানে ঘরোয়া আলোচনা ও লিফলেট বিতরণ করেন। উৎসবস্থলে আগত ভক্তবৃন্দ আনিসুল হকদের উপস্থিতি ও সম্প্রীতির বার্তাকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর