রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীরকে কার্যকরী সভাপতি এবং শাহিন আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নূর আলম হাসান নয়ন ও খন্দকার জান্নাতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফরিদুল ইসলাম শামীম ও আতিকুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক ছাঈম বাদশা, কোষাধ্যক্ষ নাঈম মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক হাসান মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শুয়াইব ইসলাম শিপন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রাকিব হাসান রনিকে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা বলেন, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা, পরিবেশ সংরক্ষণ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতা ও ভালোবাসায় আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন নালিতাবাড়ীতে একটি মানবিক ও জনকল্যাণমূলক সংগঠন হিসেবে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর