রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

কারমাইকেল কলেজে হিসাববিজ্ঞান বিভাগের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৪৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

​বিশেষ প্রতিনিধি:

সবুজে ঘেরা রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে কলেজটির হিসাববিজ্ঞান বিভাগ। ‘হিসাবের বন্ধনে, সবুজের স্পন্দন’ প্রতিপাদ্য ও স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে রয়েছে ক্যাম্পাসজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আগাছা দমন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে অংশ নেন। কর্মসূচিটি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

​কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার সকাল থেকেই হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হাতে গ্লাভস, বস্তা ও প্রয়োজনীয় পরিষ্কারকরণ সরঞ্জাম নিয়ে ক্যাম্পাসের একাডেমিক ভবন, সংলগ্ন চত্বর ও চলাচলের রাস্তার চারপাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের কাজে নেমে পড়েন। শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি পরিবেশের ইতিবাচক ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ আরও বাড়াতে ক্যাম্পাস চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়।

​বিভাগীয় সূত্রে জানা যায়, এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং নিজেদের প্রিয় বিদ্যাপীঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। সাধারণ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকীয় শিক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ডে যুক্ত করতেই তিন দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে।

​কর্মসূচি চলাকালে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগকে প্রতিনিয়ত অব্যাহত রাখার আহ্বান জানান। আগামী ৫ সেপ্টেম্বর সমাপনী ও প্রীতি চারা বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কর্মসূচি শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ