কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চুরি মামলার এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের একটি দল।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ২১ নম্বর চাকমারকুল সিআইসি চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবি আলম (৩৫) উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফ মডেল থানার ৭৯ নম্বর চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারা রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ এসকর্টের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়। আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম থানার মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।