সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন। তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ। কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর কেন্দ্রীয় কমিটির ১৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২ তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। টেকনাফ সীমান্তে যৌথ অভিযান: ইয়াবাসহ চারজন আটক বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত। ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চোরাচালানবিরোধী অভিযানে সিমেন্টবোঝাই বোট জব্দ, আটক ৪ জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান, সারসহ আটক ৯ তাহিরপুরে মাদক সেবনে মাতলামি কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ। ৭নং বানারীপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক মেম্বার মো:মিজানুর রহমান। চুরি মামলার আসামি গ্রেপ্তার ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে পাচারকারী সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগম।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ।

দৈনিক সোনালী সময় / ১৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২ নভেম্বর, ২০২৬

‎মোঃ ইমরান হোসেন

‎বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

‎“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

‎রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বটিয়াঘাটার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে যুব সমাবেশ ও র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আবু বক্কর মোল্লা অনুষ্ঠান টি সঞ্চালনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেছিলেন উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার গৌতম রায়,  প্রানী সম্পদ কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম ও এমপি প্রতিনিধি খায়রুল ইসলাম জনি।

‎আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা, দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে যুবকদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।

‎অনুষ্ঠানে যুবকদের মাঝে ঋণের চেক, যুব সংগঠনের সনদপত্র এবং টেকার প্রকল্পের প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

‎দিবসটি উপলক্ষে ২ নভেম্বর রক্তের গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ৩ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ