মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ বড়ইতলিতে কোস্ট গার্ডের অভিযান, ৭০ হাজার ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন। তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ। কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর কেন্দ্রীয় কমিটির ১৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২ তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। টেকনাফ সীমান্তে যৌথ অভিযান: ইয়াবাসহ চারজন আটক বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত। ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চোরাচালানবিরোধী অভিযানে সিমেন্টবোঝাই বোট জব্দ, আটক ৪ জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান, সারসহ আটক ৯ তাহিরপুরে মাদক সেবনে মাতলামি কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ। ৭নং বানারীপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক মেম্বার মো:মিজানুর রহমান। চুরি মামলার আসামি গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ।

বিশেষ প্রতিনিধি / ৫২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পুলিশের কাছ থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাসে টাকা গ্রহণের দাবি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল মিয়ার বিরুদ্ধে এক ব্যক্তির স্ত্রীর কাছ থেকে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। থানা পুলিশ থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মোঃ আছাহাব (৫৪) নামে এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে আছাহাবকে মাদকদ্রব্য-সংক্রান্ত ঘটনায় এলাকাবাসী আটক করে তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের কারাদণ্ড দেন। সাজা শেষে বাড়িতে ফিরে তিনি স্ত্রীর কাছ থেকে জানতে পারেন, তাঁকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ইউপি সদস্য জামাল মিয়া ৪৫ হাজার টাকা নিয়েছেন।

অভিযোগে বলা হয়, আছাহাবের স্ত্রী নারকিছ বেগম কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে জামাল মিয়াকে ওই টাকা দেন। পরবর্তী সময়ে আছাহাব টাকা ফেরত চাইলে জামাল মিয়া তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং আরও টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আছাহাব তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবীর কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত ইউপি সদস্য মো. জামাল মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “টাকা লেনদেন আমার মাধ্যমে হয়নি। তবে আমি সেখানে উপস্থিত ছিলাম। আছাহাব মিয়ার ভাই মুতি মিয়ার কাছে টাকা দেওয়া হয়েছিল। তবে কত টাকা দেওয়া হয়েছে, তা আমার জানা নেই। তাহিরপুর থেকে ফেরার পর কিছু টাকা আছাহাবের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনার সাক্ষীও আমার কাছে রয়েছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। প্রতিপক্ষ আমার সামাজিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আছাহাব মিয়াকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ