মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা।

চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট উপজেলার বামনদিঘী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলটির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার মো. আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা এবং শলুয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. দুরুল হুদা।

এ সময় বামনদিঘী ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শামসুজ্জামান লাল, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, উপজেলা শিবিরের সাহিত্য সম্পাদক মো. মারুফ ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে প্রধান অতিথি মো. গোলাম মর্তুজা জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। একই সঙ্গে তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে ধরেন।

তিনি বলেন, জুলাই-আগস্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। একই সঙ্গে আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গণসংযোগে বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং দলীয় কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর