শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুনিয়া ভোগের স্থান নয়, পরীক্ষার ময়দান COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হত্যা: রহস্য উদ্ঘাটন, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪ উখিয়ায় ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শ্রীকৃষ্ণের আরাধনায় মুখর মজুমদারী, দিনব্যাপী ধর্মীয় আয়োজন কারিগরি শিক্ষায় দক্ষ হলেই বিদেশে লাখ টাকা আয় সম্ভব: উপ-পরিচালক কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিশুদের টিকাদান চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন প্রতিশোধের উল্লাসে হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। রুমায় তিল চাষিদের বাম্পার ফলনের আশা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন বাছির আহাম্মেদ। পাঁচ বছরের স্বপ্নে বড় ধাক্কা, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে ১০ বছরের নতুন শর্ত কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়নাল আবেদীন।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

দৈনিক সোনালী সময় / ৭৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

কক্সবাজারের টেকনাফে সরকারি আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোহসেনা বেগম (৪৫) ও সৈয়দুর রহমান (২১)। তাঁদের মধ্যে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নয়াপাড়া নিবন্ধিত এপিবিএন ক্যাম্পের একটি মোবাইল টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় ক্যাম্পের ই-ব্লকে পৌঁছায়। এ সময় ওই দুই ব্যক্তি টহল দলের পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ করা হয়।

পরে এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁদের আটক করেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়।

সেখানে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ