সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সাগরিকা বিসিক শিল্পাঞ্চল। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানার বিসিকের স্থানীয় এক মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য অবদানের কথা স্মরণ করে তাঁর সুস্থতার জন্য উপস্থিতসহ দেশের সবার কাছে দোয়া কামনা করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর নেতৃত্ব আজও শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। এই প্রয়াসে তাঁরা তাঁর দ্রুত আরোগ্য লাভে সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

মাহফিলের পরিবেশ ও আয়োজন

দোয়া–মিলাদ মাহফিলটি সাগরিকা বিসিক শিল্পাঞ্চল শ্রমিকদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ–নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে দেশনেত্রীর সুস্থতা, জাতির কল্যাণ এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব।

শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন, দেশের গণমানুষের অধিকার পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অম্লান। রাজনৈতিক প্রতিহিংসা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পক্ষে আপোষহীন থেকে লড়াই করেছেন—যা দেশের কোটি মানুষের কাছে অনুপ্রেরণা।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন—

নজরুল ইসলাম নিয়াজি সভাপতি, চট্টগ্রাম মহানগর শ্রমিক দল,
মোঃ সরওয়ার হোসেন,সভাপতি, চট্টগ্রাম মহানগর পাহাড়তলী বিসিক শ্রমিকদল,মোঃ আলমগীর,মোঃ সাদেক,মোঃ মিনহাজ উদ্দীন বাবলা,মোঃ কামাল উদ্দীন,মোঃ রিয়াজ হোসেন, মোঃ গিয়াস উদ্দিন,মোঃ হাতেম আলী,রুহুল আমিন, মোঃ কাউছার, মোঃ আরিফ,মোঃ আবিদ, মোঃ শহিদুল্লাহ।

এ ছাড়া সাগরিকা বিসিক শিল্পাঞ্চল ও পাহাড়তলী থানা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে কর্মীদের মধ্যে তবরুক বিতরণ করা হয়।

উক্ত দোয়া ও মাহফিলে নেতারা বলেন,
“দেশের মানুষের প্রত্যাশা—খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে পুনরায় দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবেন। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, গণতন্ত্রকামী জনগণেরও প্রত্যাশা।তাঁরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া দেশনেত্রীর সুস্থতার জন্য আরও দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ