মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৩৪৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক কৃষকের তিন বিঘা জমিতে লাগানো ১২০০ কলাগাছ কেটে ফেলার পাশাপাশি হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই এলাকার একদল প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হাতেম আলী ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা (কালিয়ারচর) গ্রামে।

অভিযোগে জানা যায়, বিবাদী নূরুল হক ওরফে কানা, আব্দুল হক, রহম আলী, রাসেল, আল আমিনসহ মোট ১৮ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন মিলে হাতেম আলীর ক্রয়কৃত ও দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা সেখানে থাকা প্রায় ১২০০টি কলাগাছ কেটে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী হাতেম আলী বলেন, “আমার ক্রয়কৃত জমিতে তারা জোর করে প্রবেশ করে কলাগাছ কেটে দিয়েছে। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে আমার ছেলে ও ভাতিজার উপরও হামলা চালিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।”

অভিযোগে আরও বলা হয়, হাতেম আলীর ছেলে হুমায়ুন কবির ও ভাতিজা রফিকুল ইসলাম গরু কেনার জন্য ভূরুঙ্গামারী বাজারে আসার পর ফেরার পথে দক্ষিণ ধলডাঙ্গা হাজিমার্কেট এলাকায় অতর্কিতে হামলার শিকার হন। এ সময় বিবাদীরা তাদের লাঠিসোটা দিয়ে মারধর করে, বাজাজ সিটি ১০০ মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন (Redmi ও Realme) এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আহত হুমায়ুন কবির বলেন, “আমরা তিন বিঘা জমি লিজ নিয়ে কলা চাষ করেছিলাম। কোনো শত্রুতা না থাকলেও তারা জমি দখলের উদ্দেশ্যে গাছগুলো কেটে দিয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

স্থানীয় কয়েকজন জানান, “যে কারণেই হোক, কারও ফসল নষ্ট করা মানবিক নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।”

অভিযুক্ত নূরুল হক নুরুর বক্তব্য জানতে হাজি মার্কেটের এক ব্যক্তির মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পাওয়া যাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, “কলা গাছগুলো হাতেম আলীরাই লাগিয়েছিল, কিন্তু নুরুর লোকজনই কেটে ফেলেছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল জব্বার বলেন, “উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন দিলে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা দিয়ে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।”

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৃষকের কলা বাগান কেটে ফেলা, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ