বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
মানসিক স্বাস্থ্য সচেতনতায় টেকনাফে দুই শতাধিক যুবকের অংশগ্রহণ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। ‘LET’S CLEAN, STAY SAFE & CHANGE JHENAIGATI’ স্লোগানে ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক মানুষের হৃদয়ে অমলিন ইসমাইল হোসেন চেয়ারম্যান, আজ ১৬তম মৃত্যুবার্ষিকী শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা, পরে পাঁচ গ্রামের সংঘর্ষ।

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা।

বিশেষ প্রতিনিধি / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিরান হোসেন মোল্লা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এএসআই মো. মিরান হোসেন মোল্লাকে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার, মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে এএসআই মিরান হোসেন মোল্লা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্টদের আটক করা হয়েছে।
এ বিষয়ে এএসআই মো. মিরান হোসেন মোল্লা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে যুবসমাজ ও পরিবারগুলো নানা ধরনের ক্ষতির মুখে পড়ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তাহিরপুরকে মাদকমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “এই সম্মাননা আমার একার নয়; মাদকবিরোধী অভিযানে যারা সহযোগিতা করেছেন, এটি তাদেরও অর্জন। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে আরও সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করব।”
এএসআই মো. মিরান হোসেন মোল্লা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর