রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

মানসম্মত প্রাথমিক শিক্ষাই  উন্নত রাষ্ট্রের অন্যতম ভিত্তি।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ২৩৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

যদি উদয়মান ব্যাঘ্র হতে চাও, তাহলে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ কর।যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতিই তত বেশি উন্নত।  শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। একটি দালানের যদি নিচের  ফাউন্ডেশন ভাল হয়, সেই দালান অবশ্যই টেকসই এবং মজবুত হবে।

তেমনি শিক্ষা জীবনের প্রথম স্তরের শিক্ষা প্রতিষ্ঠান হলো প্রাথমিক বিদ্যালয়।একজন শিশু তার প্রাথমিক শিক্ষা জীবনে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির আলোকে যদি তার সকল যোগ্যতা অর্জন করে,তাহলে ভবিষ্যৎ শিক্ষা জীবনে সে হোঁচট খাবে না।

বাংলাদেশের মানুষ কর্মঠ। এ দেশ অনেক আগে উন্নত রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত হত।কিন্তু প্রাথমিক শিক্ষাই গুরুত্ব দেওয়া হয়নি বলে এই দেশ পিছিয়ে রয়েছে। অতীতে প্রাথমিক শিক্ষক পদে অনেকেই আবেদন করতো না।তখন প্রাথমিক শিক্ষকদের বেতন খুবই নগন্য ছিল।

বেতন কম বলে  অনেকে প্রাথমিক শিক্ষকদের সাথে  মেয়ে বিয়ে দিতে চাইতো না, কারণ তার সংসারের ব্যয় ভার  বহন করতে হিমশিম খাবে।

দক্ষ জনশক্তি হল উন্নত দেশের চাবিকাঠি। দক্ষ জনশক্তি গড়ার ১ম স্তর প্রাথমিক বিদ্যালয়।প্রাথমিক বিদ্যালয়ে যদি কর্ম জীবনমুখী শিক্ষার ব্যবস্থা রাখা হয় এবং ধারাবাহিকতায় উচ্চ বিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত কর্মমুখী বিষয়ের গুরুত্ব দেওয়া হয়, তাহলে কোন মানুষ বেকার থাকবে না। বাংলাদেশের আয়তন অনুযায়ী জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

জনসম্পদে রুপান্তরের প্রথম ভিত্তি প্রাথমিক শিক্ষা। যেমন: একজন ব্যবসায়ী প্রাথমিক বিদ্যালয়ে যদি বাংলা, ইংরেজি ও গণিতে নির্ধারিত যোগ্যতা অর্জন করতে পারে, সে কোন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে নিজস্ব অভিমত :
১।প্রতিটি বিদ্যালয়ে ১:৩০ শিক্ষক ও শিক্ষার্থী নিশ্চিত করা।
২. শিশুরা খেলাধুলা করতে খুবই আগ্রহী বিধায় পাঠদানের কর্মঘণ্টা কমিয়ে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা রাখা।
৩. শিশুদের অতিরিক্ত পড়ালেখার চাপে না রেখে সকাল ৮টা – দুপুর ১টা পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রাখা।
৪. মনিটরিং ব্যবস্থার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া।
৫. পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহ করা।
৬. শিক্ষকদের মানসম্মত বেতনের ব্যবস্থা করা।
৭. রাষ্ট্রের যে কোন দপ্তরে শিক্ষকদের যথাযথ  মর্যাদার ব্যবস্থা রাখা।
৮. মানসম্মত অবকাঠামো ব্যবস্থা রাখা।
৯. ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা।
১০. মন্ত্রণালয় পর্যন্ত শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা রাখা।
লেখক : মোহাম্মদ শহীদুল্লাহ
প্রধান শিক্ষক
বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ