বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মীরসরাইয়ে গ্রাম-গ্রামান্তরে ছুটছেন এমপি নুরুল আমিন, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর ফটিকছড়ি আজাদী বাজার পিবি এজিএম মনিরুজ্জামান এর বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬ অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

মীরসরাইয়ে গ্রাম-গ্রামান্তরে ছুটছেন এমপি নুরুল আমিন, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর

দৈনিক সোনালী সময় / ১০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নুরুল আমিন সকাল থেকে সন্ধ্যা, এমনকি রাত পর্যন্ত উপজেলার গ্রাম-গ্রামান্তরে ছুটে চলেছেন। এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অনুন্নত সড়ক পরিদর্শন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগের মধ্য দিয়ে তিনি এলাকায় সক্রিয় ভূমিকা রাখছেন।

স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন তিনি। এর অংশ হিসেবে মীরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত ‘নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন, সেমিফাইনাল ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এবার তিনি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে নির্বাচনের সময় গ্রামগঞ্জের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভাঙাচোরা সড়ক ও অনুন্নত এলাকার অবস্থা সরেজমিনে দেখতে বিভিন্ন ওয়ার্ডে ছুটে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) মীরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন অনুন্নত এলাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন সংসদ সদস্য নুরুল আমিন।

বেলা পৌনে ২টার দিকে তিনি হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজমনগর (দক্ষিণ) গ্রামের চিনকীরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত খোনার বাড়ি মাজার সড়ক, মাওলানা আবু তৈয়ব সড়ক ও মাস্টার বাড়ি সড়ক পরিদর্শন করেন।

এ সময় তাঁকে স্বাগত জানাতে স্থানীয় শিশুরা ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়। পরে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য এনামুল আজিম চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।

এ সময় অন্যদের মধ্যে বিএনপি নেতা সামসুল হক, যুবদল নেতা মোহাম্মদ শাহীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সড়ক পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় যোগাযোগব্যবস্থার সমস্যা চিহ্নিত করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন এলাকাবাসী। তবে এসব সড়কের সংস্কারকাজ কবে নাগাদ শুরু হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ