সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ি থেকে মাসে ২–৩ হাজার টাকা আদায়ের অভিযোগ বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচাইহীন তথ্য নয়, দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান বিশ্ব নদী দিবসে বিশেষজ্ঞরা: ‘চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হলে কর্ণফুলীকে রক্ষা করতে হবে’ টেকনাফে বিয়ের উদ্দেশ্যে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার সীমান্ত পেরিয়ে ইয়াবা আনতেই বিজিবির হাতে তিনজন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম এজিএম অনুষ্ঠিত। নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের গণসংযোগে জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক কুতুপালংয়ে অভিযান: ওয়ান শুটারগানসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক,কোস্ট গার্ড

রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ি থেকে মাসে ২–৩ হাজার টাকা আদায়ের অভিযোগ

দৈনিক সোনালী সময় / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে চলাচল করা ব্যান গাড়ি থেকে প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে একটি কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয় ও রোহিঙ্গাদের অভিযোগ, আকবর আহমদ ও তাঁর ছেলে জাহাঙ্গীর আমলের নেতৃত্বে ওই সিন্ডিকেটটি পরিচালিত হচ্ছে।

অভিযোগ রয়েছে, ক্যাম্পটিতে প্রায় একশত ব্যান গাড়ি অবৈধভাবে চলাচল করছে। এসব গাড়ির চালকদের কাছ থেকে প্রতি মাসে ২ থেকে ৩ হাজার টাকা করে আদায় করা হচ্ছে বলে কয়েকজন রোহিঙ্গা অভিযোগ করেছেন।

তাঁদের দাবি, পুলিশকে দেওয়ার কথা বলে এসব টাকা নেওয়া হয়। নির্ধারিত মাসিক টাকা পরিশোধ না করলে ক্যাম্পের ভেতরে গাড়ি চালাতে বিভিন্নভাবে বাধার মুখে পড়তে হয়। ফলে টাকা দেওয়ার বিনিময়েই ক্যাম্পের ভেতরে গাড়ি চালানোর সুযোগ মিলছে বলে অভিযোগ তাঁদের।

কয়েকজন রোহিঙ্গা জানান, দীর্ঘদিন ধরে এভাবে টাকা আদায় করা হলেও ভয়ে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে ক্যাম্প-১১-এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নাহিদুল ইসলাম বলেন, “আর্থিক লেনদেনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে কোনো গাড়ির লাইন ব্যবহার করতে দেয় না পুলিশ। কোনো পুলিশ সদস্য এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে ক্যাম্পে অবৈধভাবে ব্যান গাড়ি চলাচল এবং কথিত সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।

অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর