বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার সুনামগঞ্জে প্রিন্স ও তার পরিবারের গ্রেফতার নিয়ে,তথ্য যাচাই-বাছাই, না করে প্রচার না করার আহবান, প্রেস ব্রিফিং পুলিশের। ‎ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও। মাদক মামলার নথি ঘিরে প্রশ্ন, হ্নীলায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন ছাত্রলীগের সাবেক পদধারী বজ্রপাতে জেলে নিহত আহত ৫ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কক্সবাজার জেলা কমিটিতে সদস্য হলেন মোঃ ফাইসেল উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালালেন সন্দেহভাজন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পের সম্মাননায় লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ বড়ইতলিতে কোস্ট গার্ডের অভিযান, ৭০ হাজার ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন। তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ। কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর কেন্দ্রীয় কমিটির ১৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করায় নাজমুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৪ নম্বর ক্যাম্পের ক্যাম্প-ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ দণ্ডাদেশ দেন।

এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৪-এর এ/০২ ব্লকে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে স্থানীয় রোহিঙ্গারা নাজমুল হাসানকে আটক করেন। পরে খবর পেয়ে লেদা এপিবিএন ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে নাজমুল জানান, তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর এ/০২ ব্লকের বাসিন্দা। ক্যাম্প-২৪ এলাকায় অবস্থানের কারণ জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে এপিবিএন সূত্রে জানা গেছে।

পরে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ