বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে নালিতাবাড়ীকে হারিয়ে সেমিফাইনালে ঝিনাইগাতী তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু। লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড টাংগাইলের চারাবাড়ীতে এসএসএস-এর উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী

শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি: উপজেলা পরিষদে ১০টি তালগাছ ও কুড়িকাহনিয়া ইউনিয়নে ৩০টি ফলজ গাছ রোপণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি: উপজেলা পরিষদে ১০টি তালগাছ ও কুড়িকাহনিয়া ইউনিয়নে ৩০টি ফলজ গাছ রোপণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শেরপুরের শ্রীবরদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে ১০টি তালগাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মনীষা আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান।
এরপর ইউএনও মনীষা আহমেদ কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৩০টি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ খান নুন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।
বৃক্ষরোপণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সবুজায়ন কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর