রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

‎সুনামগঞ্জে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৯

আমীর হোসেন স্টাফ রিপোর্টার / ২৩০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার
‎সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেজে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় ১৩ নভেম্বর ২০২৫  ইং রোজ বৃহস্পতিবার  র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ র‌্যাব-৯,   প্রেস ব্রিফিংয়ে  জানানো হয়, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।
‎প্রায় ৫/৬ মাস পূর্বে একটি সংঘবদ্ধ প্রচারক চক্র সুনামগঞ্জ এসপ স্ব- পরিবারে বাসাভাড়া বসবাস শুরু করে। তারা পেয়াজ,রসুন,আলু ব্যবসায়ীদের টার্গেট করে একটি প্রতারণার ফাঁদ তৈরি করে। প্রচারক চক্রটি  সুনামগঞ্জের সদর উপজেলার  রাধানগর সাকিনে মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে।তারা বাজার দরের চেয়ে কম মুল্যে পেয়াজ,রসুন, ইত্যাদি সুনামগঞ্জের ব্যাবসায়ীদের নিকট পাইকারী দরে বিক্রয় শুরু করে এবং ব্যবসায়ীদের কাছে বিশ্বাস অর্জন করে। কিছুদিন পর সকল ব্যবসায়ীদের কাছ থেকে পেয়াজ,রসুনের বড় চালান আনার কথা বলে অগ্রিম মোটা অংকের কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। গত ২৮ এপ্রিল ২০২৫ ইং তারিখে সুনামগঞ্জ স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার পর প্রচারক চক্রটি তাদের অফিসে তালাবদ্ধ করে পালানোর পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ভুক্তভোগীদের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। এঘটনায় সারা বাংলাদেশ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ঐ প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে অধিনায়ক র‍্যাব-৯,সিপিসি-৩,সুনামগঞ্জ এই ঘটনাট ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
‎তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার  সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন এবং গাইবান্ধা র‌্যাব-১৩  যৌথ অভিযানে ১১ নভেম্বর মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।
‎
‎র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার  সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।
‎গ্রেপ্তারকৃতরা হলেন- ১. মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), পিতা- আবুল হাসেম, সাং বাসুরদিয়ার, থানা  কিশোরগঞ্জ সদর । ২. মোছা: শাহানা পারভীন (৪৩), পিতা- আব্বাস উদ্দিন,সাং- নিকলী নাগার ছিহাটি,থানা-নিকলী।  ৩. মো: মশিউর রহমান ওরফে মাসুক (৩০), পিতা হেকিম  মিয়া, সাং-বৌলাই, থানা কিশোরগঞ্জসদর।  ৪. শফিউর রহমান (২৬)  পিতা- আ: হেকিম, ৫. রিনা আক্তার (২০),  স্বামী – শফিউর রহমান, উভয় সাং- রঘুনন্দন পুর বটতলা, থানা কিশোরগঞ্জ সদর। ৬. নারগিস আক্তার (৩৪), স্বামী – রফিকুল ইসলাম, সাং বাসুরদিয়ার,থানা  কিশোরগঞ্জ সদর।
‎
‎গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৭/২৭০, তারিখ-১৭/০৯/২০২৫, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড)। মামলার তদন্ত চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯, সিপিডি,সুনামগঞ্জ। র‌্যাবের আহ্বান, কেউ যেন ভুয়া ব্যবসা বা বিনিয়োগের প্রলোভনে না পড়ে। জনগণকে সচেতন থাকতে ও সন্দেহজনক কার্যক্রমের তথ্য নিকটস্থ র‌্যাব অফিসে জানাতে অনুরোধ জানানো হয়। এছাড়াও দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ