শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে সশস্ত্র ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৪ জন সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন ৫ সদস্যকে দায়িত্ব প্রদান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, প্রশাসনের নানা পদক্ষেপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মীরসরাইয়ে গ্রাম-গ্রামান্তরে ছুটছেন এমপি নুরুল আমিন, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর ফটিকছড়ি আজাদী বাজার পিবি এজিএম মনিরুজ্জামান এর বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬ অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

দৈনিক সোনালী সময় / ২৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সেন্টমার্টিনে অগ্নিনির

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ড মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনায় এ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি যাচাই, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ যৌথ মহড়ার আয়োজন করা হয়।

মহড়া চলাকালে বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের সুরক্ষায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, দ্বীপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ