মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক। যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি: ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক। সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি

অবৈধভাবে খাস জমি দখলমুক্তে কঠোর ব্যবস্থা, ভূমিহীনদের মধ্যে জমি বিতরণে সরকারের অঙ্গীকার: ভূমিমন্ত্রী, মিজানুর রহমান মিনু

প্রতিবেদকের নাম / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমিদস্যুমুক্ত সরকারি খাস জমি নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন খাস জমি প্রকৃত ভূমিহীন মানুষের মধ্যে বিতরণেও সরকার অঙ্গীকারবদ্ধ।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এ কথা বলেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। এ লক্ষ্যে সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রী জানান, কোনো এলাকায় ৪০ থেকে ৪৫ বছর ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর মধ্যে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে খাস জমি বন্দোবস্ত দেওয়া হবে। প্রয়োজন হলে প্রতিটি ভূমিহীন পরিবারকে এক থেকে দুই কাঠা করে খাস জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
তিনি বলেন, অতীতে দায়িত্বে থাকা কিছু কর্মকর্তার ব্যর্থতার কারণে সরকারি খাস জমি দখলের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, সে সময় স্থানীয় ভূমিদস্যুরা সরকারি সম্পত্তি দখল করেছে। বর্তমান সরকার অবৈধভাবে দখল হওয়া সরকারি জমি উদ্ধার এবং উদ্ধারকৃত খাস জমি যোগ্য উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, সরকারি জমি উদ্ধারে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ভবন (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভূমিমন্ত্রী আরও জানান, মাঠপর্যায়ে উদ্ধার অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর