বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে পরিবেশ দূষণ ও সরকারি পাইপলাইন দখলের অভিযোগে এস.কে.বি ক্লাব শ্রীবরদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৯ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ১৩৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রাংটিয়া -গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি,পিডিবির ট্রান্সফরমার উধাও তাহিরপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ। তাহিরপুরে ৩০ পিস ইয়াবাসহ কিশোরী আটক, ৯ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ: ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন নীলফামারীতে ৩লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ

চট্টগ্রাম বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিলে সম্পূর্ণ

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি:

বক্তব্য রাখছেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী , প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও প্রফেসর ড.জালাল আহমদ।

বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
আত্মশুদ্ধির মহা নিয়ামত হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে
– মাননীয় মোর্শেদে আজম

আত্মশুদ্ধির মহা নিয়ামত নিয়ে বছর ঘুরে এলো মাহে রমজান। উত্তম আমল, আল্লাহভীতি এবং পবিত্রতা অর্জনের জন্য মাহে রমজান বারবার ফিরে আসে। মহান আল্লাহ মানুষকে হায়াত দান করেছেন এই কারণে, তিনি দেখবেন কারা কারা সর্বোত্তম আমল করেছে। আখেরাতের সফরের পূর্বে মানুষকে পরকালের জন্য আমল সংগ্রহ করে নিতে হয়। আমল, আখলাক উন্নত করার জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত অনবদ্য ভূমিকা পালন করছে। ফরজ এবাদতের পাশাপাশি এই মহান তরিক্বতে রয়েছে দৈনিক এগারোশত এগারো বার দরূদ শরীফ, মোরাকাবা, ফয়েজে কুরআন, জিকিরে জলী ও জিকিরে খফি সহ আরো অসংখ্য নিয়ামত। এছাড়াও রয়েছে তাওয়াজ্জুহ এর মাধ্যমে প্রিয় রাসূল (দ.) এর নূরে বাতেন প্রদান যা একজন সাধারণ মানুষকে ইনসানে কামেলে পরিণত করে, সুবহানআল্লাহ।

গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ৩ টা হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় নগরীর বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ঈছালে ছাওয়াব ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর ‘সালানা ওফাত শরীফ’ স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, প্রফেসর ড.জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ।
মিলাদ-কিয়াম শেষে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর