সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক। তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

চাড়োল ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আব্দুস সবুর(ষ্টার্ফ রিপোর্টার): / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুস সবুর(ষ্টার্ফ রিপোর্টার):

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) লাহিড়ী হাটে অবস্থিত দলীয় অস্থায়ী কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‘আমরা চাড়োল ইউনিয়ন বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ দোয়া মাহফিল হয় অনুষ্ঠান হয়।

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক সফল ইউপি চেয়ারম্যান জননেতা আবু হায়াত নুরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মিঞা মো: সাইফুল্লাহ বিএসসি।

 

চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি মিঞা মো: হাবিবুল্লাহ বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সবুর। আলোচনা শেষে দোয়া পাঠ করেন- মাওলানা নুর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালম আজাদ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবীরসহ চাড়োল ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায়
প্রধান অতিথির বক্তব্য আবু হায়াত নুরুন্নবী বলেন, একজন মুসলমানের কর্তব্য হলো সকল মুসলমানের সুস্থতা কামনা করা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং দেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমানে তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর