রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা

ঝিনাইগাতীতে কুকুরের অবাধ বিচরণ মাংসের টেবিলে, আতঙ্কে ক্রেতারা!

জিয়াউল ইসলাম জিয়া / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী সদর মাছ বাজার এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে বাজারের গরুর মাংস বিক্রির পরিবেশ নিয়ে। অভিযোগ উঠেছে, বাজারের রাস্তার পাশের অস্থায়ী দোকানগুলোতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ ও কাটা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

বাজার করতে আসা ক্রেতা মোঃ পলাশ আহমেদ ও আব্দুল বারেক বলেন, প্রতিনিয়ত দেখা যায় বাজারের গরুর মাংস রাখার কাঠের টেবিল ও স্ট্যান্ডের ওপর অবাধে কুকুর ঘোরাফেরা করছে এবং মাংস রাখার স্থান চাটতে দেখা যাচ্ছে। দুইটি কুকুর মাংস রাখার কাঠের মাচার ওপর উঠে বসে আছে।

এতে ক্রেতাদের মধ্যে আতঙ্ক ও ঘৃণার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে—এমন পরিবেশে রাখা মাংস কতটা নিরাপদ ও খাওয়ার উপযোগী? এছাড়াও অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের তোয়াক্কা না করে দীর্ঘ সময় ধরে খোলা পরিবেশে মাংস বিক্রি করা হচ্ছে। ধুলাবালি, মাছি ও বিভিন্ন জীবাণুর সংস্পর্শে থাকা এসব মাংস মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সচেতন নাগরিকরা। স্থানীয়দের আরও অভিযোগ, স্বাস্থ্যবিধির কোনো উন্নতি নেই। বরং প্রশাসনের নজরদারির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছেমতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অনেকেই দাবি করেছেন, ঝিনাইগাতীর সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সচেতন মহল দ্রুত বাজার তদারকি, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর