শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের। উন্নয়নের অঙ্গীকারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মিয়া’র মতবিনিময় সভা। তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডি নৌকা জব্দ, বিজিবির অভিযান। চেয়ারম্যান পদে আবারও মাঠে সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শেরপুর সদরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও পলিথিন জব্দ পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শেরপুর সদরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও পলিথিন জব্দ আমেরিকার পুলিশে বাংলাদেশি তরুণ — নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দিলেন নালিতাবাড়ীর সাব্বির ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বাঁশখালীতে পরিবেশ দূষণ ও সরকারি পাইপলাইন দখলের অভিযোগে এস.কে.বি ক্লাব

ঝিনাইগাতীতে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিং করেন ইউএনও!

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

২৩ ফেব্রুয়ারি ঝিনাইগাতী উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-আমীন এর নেতৃত্বে তিনানী বাজার মনিটরিং করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,ডাঃ এটি এম ফয়েজুর রহমান আকন্দ, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা , পুলিশ ফোর্স, বণিক সমিতি এর সভাপতি সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বাজারে দ্রব্যমূল্য নাগরিক এর নাগালের মধ্যে রাখার জন্য সীমিত মুনাফায় বিক্রির পরামর্শ দেওয়া হয়। এছাড়া, পাকা রশিদ সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, সঠিকভাবে মাছ-মাংসের মান নিয়ন্ত্রণ এর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজনে কারচুপি এবং পাকা রশিদ সংরক্ষণ না করার জন্য তিনটি দোকানে মোট ৩০০০/- টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন প্রতিনিধিকে বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর