মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ডা. বিরাজ আলীর উঠান বৈঠক, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১, আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক আটক সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন আটক সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে বিএমএসএফের রিট মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ লামায় দুই এমপিওভুক্ত শিক্ষকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার মীরসরাইয়ে অতীত দুঃসময়-বর্তমান বিএনপি’র প্রাণ শাহাদাত হোসেন এর ইন্তেকাল : এমপি সহ বিএনপি নের্তৃবৃন্দরা শোক্ প্রকাশ নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি রুমায় কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফটিকছড়ির হেঁয়াকোতে ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লবসহ দুজন গুরুতর আহত, সড়কে আগুন বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন বটিয়াঘাটার সুরখালী ইউপিতে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা বিতরণ সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি কেরানীহাটে হত্যা মামলার আসামি আটক যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

টি.আর, কাবিখা ও কাবিটা প্রকল্পে বদলে গেছে ডোমার উপজেলার চিত্র

দৈনিক সোনালী সময় / ২২৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ৪ মার্চ, ২০২৬

নীলফামারী জেলার আওতাধীন ডোমার উপজেলায় চলমান টি.আর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা প্রকল্পের সফল বাস্তবায়নে দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রাম থেকে শহর পর্যন্ত। ভাঙাচোরা গ্রামীণ সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো মেরামত এবং সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কাজের মাধ্যমে উপজেলার চিত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়িত প্রকল্পগুলো স্থানীয় মানুষের জীবনযাত্রা সহজ করেছে। বর্ষা মৌসুমে চলাচলের অযোগ্য হয়ে পড়া বহু রাস্তা এখন ব্যবহার উপযোগী। গ্রামীণ জনগোষ্ঠী কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে পাচ্ছে স্বস্তি। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় আর্থিকভাবেও তারা উপকৃত হচ্ছেন।

ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমরা প্রকল্পগুলো বাস্তবায়ন করছি। প্রতিটি কাজ নির্ধারিত নীতিমালা মেনে সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হয়।”

তিনি আরও বলেন, “টি.আর, কাবিখা ও কাবিটা প্রকল্প শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা চাই ডোমার উপজেলাকে একটি উন্নত ও দৃষ্টান্তমূলক উপজেলা হিসেবে গড়ে তুলতে।”

স্থানীয় বাসিন্দারা জানান, আগের তুলনায় এখন অনেক দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন হচ্ছে। উন্নয়নমূলক কার্যক্রমে স্বচ্ছতা ও নজরদারি বৃদ্ধির ফলে জনগণের আস্থা বেড়েছে।
সবমিলিয়ে, টি.আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের সফল বাস্তবায়নে ডোমার উপজেলায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা ভবিষ্যতের টেকসই উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ