রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মীরসরাইয়ের সন্তান বিএনপি নেতা কাজী রেজাউল করিম চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানা খালেদা জিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত মৌলভীবাজারের রাজনগরে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে চট্টগ্রামের মীরসরাইতে বিবদমান দুই প্রেসক্লাবের মধ্যে আগেরটা যেমন হয়েছে বাকি টা তেমনি ভাবে বৈধতা পেয়ে গেলো বিএনপি’র এমপি কে প্রধান অতিথি বানিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা সেবন, মোবাইল কোর্টে যুবকের সাজা শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ব্লু-ইউনিটি রান অনুষ্ঠিত! সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, জব্দ দুটি ট্রলিং বোট টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারের পশ্চিম সড়কের নির্মাণকাজ উদ্বোধন COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গঠনের ঘোষণা জলবায়ু ন্যায়বিচার ও তরুণ নেতৃত্ব জোরদারে তুরস্কে আনুষ্ঠানিক যাত্রা শুরু চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার টেকনাফে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার উখিয়ায়র পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা দুনিয়া ভোগের স্থান নয়, পরীক্ষার ময়দান COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হত্যা: রহস্য উদ্ঘাটন, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪ উখিয়ায় ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শ্রীকৃষ্ণের আরাধনায় মুখর মজুমদারী, দিনব্যাপী ধর্মীয় আয়োজন কারিগরি শিক্ষায় দক্ষ হলেই বিদেশে লাখ টাকা আয় সম্ভব: উপ-পরিচালক কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারের পশ্চিম সড়কের নির্মাণকাজ উদ্বোধন

দৈনিক সোনালী সময় / ৬৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের আরসিসি ঢালাই নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ কয়েক যুগ ধরে কাঁচা ও কাদামাটির রাস্তার কারণে দুর্ভোগ পোহানো এলাকাবাসীর জন্য এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীর পক্ষে সড়কটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ হাসান সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণি, জোনায়েদ আলী চৌধুরীসহ বিএনপি ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিনা বাজার পশ্চিমপাড়া সড়কটি কাঁচা অবস্থায় থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসীকে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক মানুষ, রোগী ও ব্যবসায়ীদের দুর্ভোগ ছিল বেশি। ৮০ মিটার দীর্ঘ সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশা, বহুল প্রতীক্ষিত এ সড়কটি সরকারি বরাদ্দের আওতায় নিয়ে আসা এবং বাস্তবায়নে তরুণ রাজনীতিবিদ মো. নুরুল বশরের ভূমিকা গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে তাঁর এ প্রচেষ্টা প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একটি সড়ক শুধু যাতায়াতের মাধ্যম নয়; এটি একটি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তাই মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের ৮০ মিটার আরসিসি ঢালাই নির্মাণকাজ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

উন্নয়ন হোক জনকল্যাণের জন্য, রাজনীতি হোক মানুষের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ