সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি রুমায় কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফটিকছড়ির হেঁয়াকোতে ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লবসহ দুজন গুরুতর আহত, সড়কে আগুন বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন বটিয়াঘাটার সুরখালী ইউপিতে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা বিতরণ সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি কেরানীহাটে হত্যা মামলার আসামি আটক যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার জামালপুরের ৩৫বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক-১ খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সহ-প্রচার সম্পাদক পদে লড়ছেন এরশাদ মিয়া। বিএনপি নেতা তানোরের সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের মৃত্যু, বিভিন্ন মহলে শোক বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে অর্থ সম্পাদক পদে লড়ছেন ফারুক আহমেদ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক: শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন যুবদল নেতা জসিম শেখ ও সাইফুল ইসলাম(বি.এ)
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি

Md Shahidul islam / ৬৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি

বিশেষ প্রতিনিধি :

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার বংশবিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বানে চট্টগ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত কাল রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম কর্মজীবী সমবায় সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কে এম শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান রহমান খান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক ও শ্রমিক নেতা রবিউল হোসেন শিমুল, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কাজী আনোয়ারুল হক হনি এবং বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ। বিশেষ বক্তা ছিলেন সাবেক কাউন্সিলর মো. আজম ও সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না; মশার প্রজননস্থল ধ্বংস এবং বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সি অ্যান্ড বি শিল্প এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদমান, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সদস্য আনোয়ার হোসেন, চাঁদগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবের আহাম্মদ মানিক, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, চাঁদগাঁও থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল, কৃষক দল নেতা ফাহিম খান, মো. ওসমান ও যুবদল নেতা মো. জামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমিতির সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যবসায়ী মো. সাদমান। পরে সমিতির পক্ষ থেকে বিভিন্ন অতিথিকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

সমাবেশ শেষে মো. সাদমানের অর্থায়নে চট্টগ্রাম কর্মজীবী সমবায় সমিতির সদস্যদের মাঝে মশারি বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ